যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির সদস্য সংগ্রহ ,নবায়ন ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির সদস্য সংগ্রহ ,নবায়ন ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

 

গত ২৮ জুন ২০২৩ পবিত্র ঈদ-উল আযহা উদযাপনের কারনে যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ জোন সমুহের নতুন জোনাল কমিটি গঠনের লক্ষে চলমান সদস্য সংগ্রহ/নবায়ন কর্মসূচী আগামী ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে যে সকল জোনাল কমিটির সদস্য সংগ্রহ/নবায়ন সম্পন্ন হয়েছে তাদেরকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলীয় দপ্তরে জমা দানের জন্য আহ্বান জানানো যাচ্ছে ।

দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ( সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা ) স্বাক্ষরিত গনমাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এই সিদ্ধান্ত জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ