যুক্তরাজ্য বিএনপির আহবায়ক হলেন বিশ্বনাথের আবুল কালাম আজাদ, অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখার আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আবুল কালাম আজাদ বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান লিলু মিয়ার বড় ভাই।
সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
আবুল কালাম আজাদকে আহবায়ক ও সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করে দুই সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে যুক্তরাজ্য বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সিলেট-২ আসনের এ দুই উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া’সহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আবুল কালাম আজাদের গ্রামের বাড়িসহ উপজেলা বিএনপি পরিবারের মাঝে মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে।
এব্যাপারে আবুল কালাম আজাদের ছোট ভাই লিলু মিয়া বলেন, ‘আবুল কালাম আজাদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং প্রবাসে দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এমএ মালেক সিলেট-৩ আসন ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করছেন। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য বিএনপির দীর্ঘ ছয় বছর ধরে চলা আগের কমিটির মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
জনতার আওয়াজ/আ আ