যুক্তরাজ্য বিএনপির প্রেস বিজ্ঞপ্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

প্রেস বিজ্ঞপ্তি

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

সম্মানিত নেতৃবৃন্দ/সুধী

আস্সালামুআলাইকুম।

শেখ হাসিনার স্বৈরাচারী ও ঘৃণ্য ফ্যাসিবাদী শাসনের অবসান ও ভারতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন এবং দুঃসহ নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের বীর শিক্ষার্থীদের। তাদের সাহসী আত্মদান ও আন্দোলন জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে চিরকাল।

বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ৯ আগস্ট ২০২৪ তারিখে বাদ জুমা লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বাংলাদেশের পক্ষের সবাইকে শরিক হওয়ার অনুরোধ রইলো।

যুক্তরাজ্যের সকল মসজিদে শোকরানা দোয়া আয়োজন করার জন্য জোনাল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

এম এ মালিক
সভাপতি, যুক্তরাজ্য বিএনপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য।

কয়ছর এম আহমেদ
সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি ও সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বার্তা প্রেরক,
সেলিম আহমেদ
সহ-দপ্তর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্য

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ