যুক্তরাজ্য বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

আব্দুল আজিজ,লন্ডন
বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য শাখা বিএনপি।

মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় সুশীল সমাজের লোক ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে পদযাত্রায় যোগ দেন দলটির নেতাকর্মীরা।

অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। পদযাত্রার বহর একপর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ নানা স্লোগান দেন।

অনেকে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। পদযাত্রায় যোগ দেয়া একজন নারী বলেন, আমরা আজকের কর্মসূচিতে ২০ হাজার মানুষ অংশ নিয়েছি।
কারণ আমরা চাই না বাংলাদেশ যে গণতন্ত্রহীনতায় ভুগছে এই অবস্থা অব্যাহত থাকুক। আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।



জনতার আওয়াজ/আ আ