যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান এবং দলীয় বিভিন্ন কর্মসূচী সমুহ বড় পড়িসরে পালনের লক্ষে গত ৩০ শে জানুয়ারী ২০২৩ ইং তারিখে পূর্ব লন্ডনে দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ-সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ ও সিনিয়র সদস্যবৃন্দ।

সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়-

১। জোনাল কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে সাংগঠনিক জোন-১ এবং ৪ সহ সকল জোনের কমিটি সমুহ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রতিটি জোনাল কমিটির মেম্বারশীপ সংখ্যা কমপক্ষে ২০০তে উন্নীত করা।

২। সাংগঠনিক জোন-৩ এর অধীনস্থ জোনাল কমিটি সমুহের সাংগঠনিক সভায় পূর্বেকার গৃহীত সিদ্ধান্ত অতিবিলম্বে কার্যকর করা।

৩। সাংগঠনিক জোন-২ এর অধীনস্থ কমিটি সমুহের সাংগঠনিক সভায় আলোচিত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা।

৪। যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রথম বছরের বকেয়া সাবস্ক্রিপশন এবং বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রামের জন্য নির্ধারিত বকেয়া কন্ট্রিবিউশন দুই সপ্তাহের মধ্যে সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

৫। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির ‘আলোচনা সভা ও পবিত্র রমজানে ইফতার মাহফিল’ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে বড় পরিসরে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ