যুক্তরাজ্য বিএনপি নেতা তাজুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন, - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপি নেতা তাজুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন,

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার অন্যতম সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র বারবারের সভাপতি মোঃ তাজুল ইসলাম আগামী ১৬ই অক্টোবর দীর্ঘ ৯ বছরের অধিক সময় পরে ফ্যাসিস্ট সরকারের সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতির পর দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ১৭ থেকে ১৯অক্টোবর পবিত্র মক্কা ও মদিনা অবস্থান করে যাত্রাপথে পবিত্র ওমরা পালন করবেন। আগামী ২০অক্টোবর ঢাকা অবতরণ করবেন ঢাকা দুই দিন অবস্থানের পর আগামী ২২ শে অক্টোবর ঢাকা থেকে নিজ বাসস্থান সিলেটে যাত্রা করবেন।
২৩ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত গোলাপগঞ্জ চৌমুহনীতে জনসমাবেশে উপস্থিত থাকবেন।
জনাব তাজুল ইসলাম ১৯৮৬ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল থানার প্রতিষ্ঠাতা হিসেবে কাজ শুরু করে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে যুক্তরাজ্যে চলে আসেন । যুক্তরাজ্যে আসার সাথে সাথে প্রথমে জিয়া পরিষদ যুক্তরাজ্যের শাখার আহ্বায়ক নির্বাচিত হন, পরবর্তীতে গ্রেটার লন্ডন লন্ডন তথা লন্ডন মহানগর বিএনপি’র দুইবার সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, দপ্তর সম্পাদক এবং সহ-সভাপতি সহ চলতি কমিটিতে অন্যতম সহ-সভাপতি পালন করছেন।
তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সহ শুরু করে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ