যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি আব্দুল খায়ের এর পিতা আব্দুল লতিফের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি আব্দুল খায়ের এর পিতা আব্দুল লতিফের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৯, ২০২৩ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৯, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি ও লন্ডন মহানগর যুবদলের সাবেক সভাপতি আব্দুল খায়ের এর পিতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল লতিফের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “জনাব আব্দুল লতিফ এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন এবং নিজেকে সর্বদা সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন যা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ।”
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ