যুক্তরাষ্ট্রের ঘটনায় অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে: তাজনুভা জাবীন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ঘটনায় অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে: তাজনুভা জাবীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও আরেক নেত্রী তাসনিম জারাকেও লক্ষ্য করে আক্রমণের ঘটনায় জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তাজনুভা লেখেন, রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি শুনিনি, হেন কোনো সাইবার বুলিংয়ের শিকার হইনি তা নয়। প্রতিদিনই ম-বরগীয়, খ-বরগীয়সহ নানা ধরনের অকথ্য গালাগালি শুনতে হয়। কিন্তু আজ নিউইয়র্কে জারাকে যে ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর যে হামলা হলো—এটা সরকারের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিন্দনীয় ঘটনা।

তিনি আরও লেখেন, অন্তর্বর্তী সরকারকে এ ঘটনার জবাব দিতে হবে। কেন তারা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারল না? কেন তারা একমাত্র নারী প্রতিনিধি জারাকে নিরাপত্তা দিতে পারল না? অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে। জারার কাছেও ক্ষমা চাইতে হবে। মুখে নারী-নারী করে প্রচারণা চালানো হয়, অথচ সাথে নিয়ে গিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে আসা হয়েছে।

এনসিপির এই নেত্রী আরও বলেন, আখতার শুধু এনসিপির নেতা নন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। ইতিহাস সাক্ষী, আখতার রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলেন বলেই আজকের উপদেষ্টারা উপদেষ্টা হতে পেরেছেন। যার অবদানে সরকার ক্ষমতায় এসেছে, তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ—এটা চরম লজ্জাজনক। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে না। নিজেদের সাংগঠনিক সফরে গেলে এক কথা, সরকারের সাথে গিয়েও যদি হামলার শিকার হতে হয়, তবে এর দায় সরকারকেই নিতে হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এনসিপির আরেক নেত্রী তাসনিম জারাকেও লক্ষ্য করে আক্রমণ হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় উঠেছে। ঘটনার পরপরই এনসিপি এক বিবৃতিতে আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার নিন্দা জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ