যুক্তরাষ্ট্রের পথে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পথে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

 

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটায় ওয়াশিংটনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

‘জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব : নারী আইনপ্রণেতা এবং স্টা‘ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। বিদেশি নেতা, আমেরিকান আইন প্রণেতা ও আমেরিকান সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং জনগণের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া হবে। এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে উন্নীত করা।

ঢাকা ত্যাগের আগে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। তাছাড়া বহুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে, তারপরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে। সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। অন্যদিকে দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কি না, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে বাংলাদেশে নারী অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি তুলে ধরা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ