যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন।

স্থানীয় সময় বুধবার আরকানসাসের রাজধানী শহর লিটল রকের একটি শিল্প এলাকার বাইরে বিমানটি বিধ্বস্ত হয়। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, আরকানসাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ‘সিটিইএইচ’ নামে স্থানীয় একটি পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচ কর্মী প্রাণ হারিয়েছেন। পাইলটও ওই সংস্থারই কর্মী ছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।

পুলাস্কি কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র লেফটেন্যান্ট কোডি বার্ক এপিকে জানিয়েছেন, দুই ইঞ্জিনের ওই বিমানটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে কয়েক মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিমানটি বজ্র ও ঝড়ের কবলে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।

বিমানটি ওহিও যাচ্ছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ