যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রশাসনের উপ-সচিব এবং সমপদমর্যাদার ২০১ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
জনতার আওয়াজ/আ আ