যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলশান-২ এর ৬২ নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল কালবেলাকে জানান, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাদাবির বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই। দেখা যায়, গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেছে। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান কালবেলাকে বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ