রাজপথের অগ্নিপরীক্ষায় উর্ত্তীণ সাবেক ছাত্রনেতা হৃদয়ের তাকলাগানো শোডাউন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজপথের অগ্নিপরীক্ষায় উর্ত্তীণ সাবেক ছাত্রনেতা হৃদয়ের তাকলাগানো শোডাউন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক :

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে হাতেখড়ি দলের কঠিন ক্রান্তিলগ্নে সংকটে সংগ্রামের অগ্রসৈনিক,  রাজপথের অগ্নি পরীক্ষায় উর্ত্তীণ দলের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা তৈমুর রেজা হৃদয়ের হঠাৎ করে তাকলাগানো শোডাউনে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নগরীর রাজপথ। 

গত ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুনবাজার দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর যুবদল আয়োজিত বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় সাবেক ছাত্রনেতা তৈমুর রেজা হৃদয়ের নেতৃত্বে হাজারো নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম এবং ঢাক ঢোল বাজিয়ে নগরে নজরকাড়া বিশাল শোডাউন করে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। রাজপথের পরীক্ষিত সৈনিক হৃদয়ের বিশাল তাকলাগানো শোডাউন নিয়ে অংশ নেয়ায় যুবদলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা  প্রকাশ করতে দেখা গেছে।

দলীয় সুত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতা তৈমুর রেজা হৃদয়ের পরিবারটি বিএনপির পরিবার। ময়মনসিংহের সম্ভ্রান্ত একটি পরিবার থেকে বেড়ে ওঠা পিতা আবুল হোসেন ফকির ও মাতা আবিদা সুলতানার সন্তান তৈমুর রেজা হৃদয় স্কুলে পড়াশোনা অবস্থায় থেকেই উপমহাদেশের জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়ে।  ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে হাতেখড়ি তৈমুর রেজা হৃদয়ের। তিনি তার মেধা, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন। আন্দোলন সংগ্রামের পাশাপাশি মালয়েশিয়ার লিমকোকউং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজী থেকে বিবিএ কমপ্লিট করেছেন মেধাবী এ ছাত্রনেতা। হৃদয়ের নেতৃত্বে মহানগর ছাত্রদল একটি শক্তিশালী ও সুসংগঠিত ইউনিটে পরিণত হয়েছিল। সেই ধারাবাহিকতায় তিনি যুবদলের রাজনীতিতে এসেও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।

বিশেষ করে, বিএনপির চলমান দুঃসময়ের আন্দোলন সংগ্রামের রাজপথে হৃদয়ের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা উপেক্ষা করে দলের প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে তার সরব উপস্থিতি কর্মীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। দলের কঠিন সময়ে আন্দোলনের অগ্রসৈনিক হয়ে উঠার কারণে প্রায় বেশ কটি মামলার আসামী হয়ে দুই তিনবার কারাবরণও করতে হয়েছে সাবেক এ ছাত্রনেতার। দলের জন্য তার ত্যাগ ও সাহসিকতার কারণে তিনি “রাজপথের পরীক্ষিত নেতা” হিসেবে পরিচিতি লাভ করেছেন।

রাজনীতির মাঠের লড়াকু সৈনিক হওয়ার পাশাপাশি তৈমুর রেজা হৃদয় একজন মানবিক নেতা হিসেবেও সর্বমহলে প্রশংসিত। করোনাকালীন সময়ে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং ঈদ-পার্বণে তিনি ব্যক্তিগত উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই মানবিক কর্মকাণ্ড তাকে শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষের কাছেও একজন আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ময়মনসিংহ মহানগর যুবদলের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, দু:সাহসিক সাবেক এ ছাত্রনেতার মতো একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে ময়মনসিংহ মহানগর যুবদলের আগামীর কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গায় রাখলে মহানগর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাদের মতে, আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগমান ও সফল করতে তৈমুর রেজা হৃদয়ের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল তাকলাগানো শোডাউন প্রসঙ্গে তৈমুর রেজা হৃদয় বলেন, “আমি পদের জন্য রাজনীতি করি না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে  গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি সবার আগে বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে সুসংগঠিত করতে আমৃত্যু কাজ করে যাবো ও আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকব।”

সব মিলিয়ে, রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের সক্রিয়তা এবং মানবিক গুণাবলীর কারণে রাজপথের অগ্নি পরীক্ষায় উর্ত্তীণ সাবেক ছাত্রনেতা তৈমুর রেজা হৃদয় ময়মনসিংহ মহানগর যুবদলের  জন্য সবচেয়ে যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ