যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ২:০৫ অপরাহ্ণ

 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার হওয়ায় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ