যুবদলের মিছিল থেকে আটক ৩ জন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের মিছিল থেকে আটক ৩ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পুরানা পল্টন এলাকায় থেকে শুরু হয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের মিছিলটি বায়তুল মোকারম এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাজ্ঞীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে মিছিল শেষে যুবদলের তিনজন নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

তিনি বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে গ্রেপ্তার করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ