যুবদল নেতার পিতার শোক সভা ও দোয়া মাহফিলে পুলিশের বাঁধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতার পিতার শোক সভা ও দোয়া মাহফিলে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ২:০০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ মিন্টু বেপারী পিতা মরহুম নুর বেপারীর রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাঁওদিয়া ইউনিয়ন যুবদল। গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রিপন তালুকদারের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তানভীর আহমেদ অভি’র সঞ্চালনায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মননোয়ন প্রত্যাশী জননেতা এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উক্ত শোক সভার শেষ মুর্হুতে প্রধান অতিথি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের বক্তব্য চলা কালে স্হানীয় পুলিশ অর্তকিত হামলা চালিয়ে শোক সভা টি পন্ড করে দেয়। স্হানীয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ কে গ্রেফতারের জন্য ধস্তাধস্তি করে।
এই প্রসঙ্গে এ্যাডভোকেট সালাম বলেন ” এই বিনা ভোটের অবৈধ সরকারের রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার লেশ মাত্র নেই। দেশ কে পুলিশি রাষ্ট্রে পরিনত করা হয়েছে। পুলিশের দমননীতির মধ্যে দিয়েই দেশের গণতন্ত্র কে হত্যা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই আরেক টি ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছে। তাই বিএনপি কে কোথাও কোন সভা সমাবেশ করতে দিচ্ছে না এই সরকার। একজন মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলও আজ পুলিশ পন্ড করে দিচ্ছে। এই সমস্ত হামলা মামলা করে ক্ষমতা চিরস্হায়ী করতে পারবে না এই সরকার। জনরোষে অচিরেই এই সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ। শোক সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু,লৌহজং উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির শিকদার, গাঁওদিয়া ইউনিয়ন ৩নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ রতন শিকদার সাধারন সম্পাদক স্বপন দেওয়ান,লৌহজং উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশীদ মৃধা, লৌহজং উপজেলা জাসাসের সদস্য সচিব হাজী মোঃ ইকবাল বেপারী, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক কার্যকরী সদস্য মোঃ জুয়েল শিকদার, গাঁওদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মান্নান শেখ, গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আপেল তালুকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য এইচ এম ওমর ফারুক, আকতার হোসেন, লৌহজং উপজেলা জাসাসের সদস্য কমল, গাঁওদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাহিদ তালুকদার, মোঃ জনি বেপারী, যুবদল নেতা শরীফ হাওলাদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ