যুবদল নেতা আরিফের বাড়ীতে পুলিশী হানায় সংবাদ সম্মেলন লন্ডন মহানগর যুবদলের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা আরিফের বাড়ীতে পুলিশী হানায় সংবাদ সম্মেলন লন্ডন মহানগর যুবদলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১:১২ পূর্বাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আরিফ মঈনুল হোসেনের সিলেটের বালাগঞ্জ উপজেলার তিঁলক চাঁনপুর বাড়িতে সম্প্রতি বাংলাদেশ পুলিশের হানায় যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবদলের উদ্যোগে গত ১৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন এবং উপস্থিত নেতৃবৃন্দ আরিফের বাড়িতে পুলিশের অতর্কিত তল্লাশি এবং আরিফ কে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকজনের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হক মেক্সিম,লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী আকমল,সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সেন্ট্রাল লন্ডন যুবদলের সভাপতি হাসান আহমদ,সাধারণ সম্পাদক মোঃ মাছরুল হোসেন,লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সাইফুল,সহ সভাপতি নুনু মিয়া,মোঃ সানুর মিয়া,মোঃ আব্দুল্লাহ,সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,রেজাউল ইসলাম,মোঃ মিজানুর রহমান,এবাদুর রহমান রাজন,দফতর সম্পাদক আবুল কালাম আজাদ,সহ প্রচার সম্পাদক রবিউল আউয়াল স্বপন,সহ দফতর সম্পাদক আব্দুল মজিদ শিকদার,সদস্য মোঃ আনোয়ার আমিন,মোঃ কয়েজ খান,মোঃ রতন মিয়া,মাহিদুর রহমান,জুনায়েদ বাগদাদি,মোঃ খালেদ মিয়া,মোঃ নূর আহমদ সুহেল,শাহ মোহাম্মদ রুমন,মোঃ জুবায়ের চৌধুরী। প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ