যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সমবেদনা জানাতে গোলাম কিবরিয়ার বাড়িতে যান তিনি। এসময় সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও।

আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেপ্তার করবে। ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না।


ঘটনার নিন্দা জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে কাঁদিয়ে না যায়।’

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন-১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর পালানোর সময় রিকশাচালক দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে হামলাকারীরা। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ