যুবদল নেতা সেন্টুকে আটকের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৯, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৯, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ সেন্টুকে আটকের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার রাতে রুহুল কবির রিজভী জানান, মশাল মিছিল শেষে শফি উদ্দিন আহমেদ সেন্টু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থান করে পরে সেখান থেকে বের হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ সেন্টুকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
জনতার আওয়াজ/আ আ