যুবলীগ,ছাত্রলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবলীগ,ছাত্রলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার লোক হয়েছে। আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায় আর এখন ছাত্রলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়।

বুধবার (২২ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বমৈত্রী কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এই সরকার জোর করে ক্ষমতায় আছেন। মানুষের ভোট কেড়ে নিয়েছেন, মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে, মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করেছে, মানুষের কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করেছে, সেই কন্ঠের মধ্যে ফাঁসির দড়ি লাগিয়েছে এই পরিবেশের বিরুদ্ধে বুদ্ধের বাণী আমাদেরকে অনুপ্রাণিত করে। নিজেকে কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি তার যে আত্মনিবেদন সেই আত্মনিবেদন আমাদেরকে স্মরণ করেই আগামী দিনে এই স্বৈরাচার পতনে আমাদের সবাইকে প্রত্যয় দীপ্ত হতে প্রত্যেককেই অঙ্গীকারবদ্ধ হতে হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘গৌতম বুদ্ধের বাণী এবং শিক্ষা ধারণ করে তিনি বলেন আত্মদীপ হও অর্থাৎ নিজের অন্তরের আলোতে তোমরা চলো। আমাদেরকে শেখ হাসিনা নির্দেশ দেন আমাদেরকে কিভাবে চলতে হবে, আমাদেরকে সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হয়, গণতান্ত্রিকামী মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে। গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ হও সেই অন্তরের আলোতেই আমরা চলি আমরা চলতে চাই আর সেই চলার পথে কেউ বাধা বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে প্রতিরোধ করা এটা ন্যায় সঙ্গত।

তিনি আরও বলেন, ‘এই পৃথিবীর একজন অনন্য শিক্ষক তিনি রাজপুত্র ছিলেন তার নাম সিদ্ধার্থ তার তরুণ বয়সে যখন তার বিলাসিতার কোন অভাব ছিল না যৌবনের তাড়নায় মানুষ কত কিছু না করে সেই সময়ে বেদনার্থ হয়ে যে মানুষটি রাজ পরিবারের সমস্ত আরাম-আয়েশ ত্যাগ করে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আত্মজয় করেছিলেন এবং বুদ্ধর্থ প্রাপ্তি হয়ে গোটা বিশ্বের শিক্ষকে পরিণত হয়েছিলেন। আজও তার কথা এবং বাণী অমলিন, এটি ম্লান হয়ে যায়নি। আজ থেকে আড়াই হাজার বছর আগে যার জন্ম হয়েছিল আমাদের বাংলা থেকে খুব দূরে নয় এই হিমালয় পর্বতের পদদেশেই একটি রাজ্যে যার জন্ম হয়েছিল। নিজের সুখ নিজের আরাম-আয়েশ ত্যাগ করে কি করে মানব কল্যাণে মানুষে মানুষের সম্প্রীতির জন্য যে অহিংসার বাণী প্রচার করেছিলেন এটা যদি আজকের এই বিক্ষুব্ধ পৃথিবীতে প্রতিটা রাষ্ট্রের রাজনীতিবিদরা যদি একবার স্মরণ করতেন চর্চা করতেন তাহলে গোটা বিশ্বব্যাপী এত হানাহানি এত রক্তপাতা হত না।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, দীপেন দেওয়ান, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ