যুবলীগ নেতার পিতার মৃত্যু বাষির্কীতে মিলাদ ও দোয়া-মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবলীগ নেতার পিতার মৃত্যু বাষির্কীতে মিলাদ ও দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশনের কৃতিসন্তান ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমানের পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল খালেক মাস্টারের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেস্বর) বাদ আছর উপজেলার আমিনাবাদ ইউনিয়নের নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত করা হয়েছে।
মিলাদ ও দোয়া-মোনাজাতে মরহুমের সহকর্মী বৃন্দ, আত্মীয়-স্বজন, স্থানীয় মসজিদের ঈমাম সাহেবগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাঝিরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মাইনুদ্দিন সাহেব।
উল্লোখ-বিগত ১৯৯৫ সালের ২৭ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে চরফ্যাশন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুম আবদুল খালেক মাস্টার ইন্তেকাল করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ