যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীকে করা হয়েছে সভাপতি, আর সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি হয়েছেন এবার সাধারণ সম্পাদক।

আজ (বৃহস্পতিবার) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলন ঘিরে কয়েকদিন ধরেই সংগঠনের শীর্ষ দুই পদে কারা আসছেন তা নিয়ে আলোচনা ছিল।

২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল যুগ্ম আহ্বায়ক ছিলেন। যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। ওই সম্মেলনে নাজমা আক্তার ও অপু উকিল পুনর্নির্বাচিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ