যুব সমাবেশে নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশ চলছে। সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যুব সমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা গেছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা আসতে শুরু করেন।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দিবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ