যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য : সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৮, ২০২২ ৬:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৮, ২০২২ ৬:৩৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এ কথা বলেন সিইসি।

আগামী দ্বাদশ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সংলাপের দ্বিতীয় দিনে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসিতে আসে।

সিইসি বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেবো। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।

ইসলামী ফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইসিতে সংলাপে আসে। তারা ১০টি প্রস্তাব তুলে ধরেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। গতকাল রবিবার থেকে শুরু হওয়া সংলাপ ৩১ জুলাই পর্যন্ত চলবে। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ২ ঘণ্টা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ