যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না : গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

সরকার বিএনপিকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরও বলেছেন, ভয় পায়, কারণ বিএনপির জনসমর্থন এত বেশি যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না। আর আওয়ামী লীগ যেখানে থাকে, সেখানে গণতন্ত্র গুম হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ।

গয়েশ্বর বলেন, আমাদের সামর্থ্য সীমিত, ১৫ বছর ধরে বিরোধী দলে আছি। তারপরও যতটুকু সামর্থ্য আছে, আমাদের নেতার নির্দেশ আছে, মানুষের পাশে দাঁড়ানোর।

গয়েশ্বর বলেন, গত ১৫ বছরে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন, কোথাও মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ঘুম থেকে উঠেই দেখে তার ভোট হয়ে গেছে। যেসব পুলিশের মানুষের ভোট রক্ষা করার কথা, তারাই অন্যের ভোট দিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে কখনো এটা অস্বীকার করা হয়নি। কেন তারা ভোট দিয়ে দেয়? তাদের চাকরি বাঁচানোর জন্য? আসলে তাদের এটা করার জন্য বাধ্য করা হচ্ছে।

সরকার দেশের মানুষকে জঙ্গি বানানোর চেষ্টা করছে বলে দাবি করে গয়েশ্বর বলেন, তারা দেখাতে চায়, এ জঙ্গিবাদ রুখতে হলে তাদের বিকল্প নেই। তাই মাঝে-মাঝে তারা জঙ্গি ধরে। দুই-তিন মাস অন্ধকারে রাখে। দাড়ি, চুল কাটা নেই। এরপর একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওই বাড়ির লোকেরা জানতো না যে তারা এ বাড়িতে থাকত। অর্থাৎ এ নাটকের মধ্যে দিয়ে তারা এতদিন টিকে ছিল, এখন বহির্বিশ্ব বুঝতে পেরেছে, এসব ধোঁকাবাজি ও নাটক। এ কারণে গণতান্ত্রিক বিশ্ব এ সরকারের কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। মাঝে-মাঝে মন্তব্য করছে। তারা কিন্তু আমাদের (বিএনপির) পক্ষে কথা বলছে না। তারা গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ কোন পর্যায়ে, তা নিয়ে মন্তব্য করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাসাসের নেতা মো. লিয়াকত আলী, মো. জাকির হোসেন, জাবেদ আহমেদ কিসলু, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ