যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

যে পরিমাণ বকেয়া রয়েছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা— মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি, রমজানের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য। তবে এটা একটা টেকনিক্যাল বিষয়, দুই-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে।”

তিনি আরও জানান, “রমজানকে ভালোভাবে চালানোর পর আমাদের যা আছে সেটুকু দিয়ে প্রাণপণে চেষ্টা করব সামনের কৃষি মৌসুম ও গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহ ভালো রাখার।”

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ