যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

 

রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরী এবং ইলেকট্রিক বাস ক্রয়ে অর্থায়ন করতে সম্মতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় নগর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে Integrate corridors Management (ICM) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্ব ব্যাংক।

সোমবার (১৩ মার্চ) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের Guangzhe Chen, Vice President for Infrastructure, World Bank এর সাথে বৈঠক করেন নগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

প্রজেক্ট সম্পর্কে নগর উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল আমিরুল ইসলাম বলেন, আমাদের মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও মেট্রোরেল স্টেশনের সাথে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়া এখন তেমন ভালো কোন ব্যবস্থা নেই। কিন্তু, পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত ট্রান্সফরমিং ট্রান্সপোর্টেশন ২০২৩ সম্মেলনে ঢাকার বাস্তবতায় আগামীর গণপরিবহন নিয়ে বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম।

এতে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতামত রাখবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক এর ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০তম সম্মেলন উপলক্ষ্যে নগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ