রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১০টার দিকে তিনি রংপুরে পৌঁছান।

তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তার সাথে ছিলেন।

পৌঁছানোর পর তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে সমাবেশস্থল রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারা।

এর আগে শনিবারের বিভাগীয় এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুরে এসে পৌঁছান তিনি।

এদিকে সমাবেশের এক দিন আগেই বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যার মধ্যে কালেক্টরেট মাঠটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ