রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবি, রংপুর জেলা ও মহানগর আ'লীগের কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবি, রংপুর জেলা ও মহানগর আ’লীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

 

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবিতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আজ রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে আবুল কাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব হারিয়েছেন সভাপতি শফিউর রহমান শাফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজুকে সরিয়ে আহ্বায়ক হিসেবে এ কে এম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবলুকে আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে।


বৈঠক সূত্র জানায়, আলোচনায় না থেকেও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়ে যেভাবে চমকে দিয়েছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠিক তেমনি ভোটের ফলাফলেও চতুর্থ হয়ে চমকে দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর এমন লজ্জাজনক হারকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমন্বয়নহীনতা ও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হারতে হয়েছে। লজ্জাজনক হারের কারণেই এ ব্যবস্থা নিল আওয়ামী লীগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ