রফতানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রফতানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রফতানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের কূটনীতিতেও এখন থেকে অর্থনীতি গুরুত্ব পাবে বলে আশা করছেন তিনি। এ সময় চতুর্থবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের কাছে ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ বলে মন্তব্য করেছেন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত তিন মেয়াদে আওয়ামী লীগের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে রূপকল্প ২০২১ বাস্তবায়ন হয়েছে; উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। যা কার্যকর হবে ২০২৬ সাল থেকে। দেশের উৎপাদন বাড়াতে বগহুমুখী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আমদানি ও রফতানিতে ভারসাম্য আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো দুর্যোগ আসুক, তা মোকাবেলা করার সক্ষমতা আছে বাংলাদেশের। জানান, এবার বাংলাদেশের কূটনীতি হবে অর্থনীতি। এরই বিদেশি মিশনগুলোকে তা জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষ পণ্য হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষের ঘরে এখন সবই আছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। নতুন নতুন উৎপাদন বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি রফতানি বাড়বে।

এর আগে, সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন তিনি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ একাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

কোভিডকালীন অন্যান্য দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড অতিমারি চলাকালীন অন্যান্য দেশের মানুষ যেখানে বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেখানে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান ছিল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ