রবিবার গণমিছিলের ডাক, প্রেসক্লাব থেকে শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রবিবার গণমিছিলের ডাক, প্রেসক্লাব থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী রবিবারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবী জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী-জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি মানা না হলে রবিবার বিকালে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। যা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে।

শুক্রবার (২ আগষ্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহ যাত্রা’য় সেখানেই ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম।

তিনি বলেন, রবিবারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, সব গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রবিবারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।

এদিকে গণগ্রেফতার বন্ধ, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারসহ কয়েকটি দাবিতে ডাকা ‘দ্রোহ যাত্রা’ কর্মসূচি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ দিন দুপুরে প্রেসক্লাবে থেকে শুরু হওয়া এই কর্মসূচি বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী-শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সবার মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ