রব সুখে : দুখেমুক্তা পারভীন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রব সুখে : দুখেমুক্তা পারভীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

 

দূরে থেকেও ছিলে তুমি
খুবই কাছাকাছি
কাছে এসেই গেলে দূরে
কি নিয়ে বাঁচি?

দিবা রাতি মনে ছিল
ভাবনা তোমার
কোথায় আছো, করো কি
খুঁজ নিই তার।

প্রেম প্রীতি ছিল কতো
ছিল মায়ায় ভরা
জীবন তরী আজ
সেখানেই ধরা।

নির্বাক পৃথিবীতে
কতো জনা আসে
হতভাগা আমি যেন
কেউ নেই পাশে।

অভিলাষ ছিল কতো
ধরণীর বুকে
তুমি আমি পাশাপাশি
রবো সুখে দুখে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ