রমনার বটমূলে পহেলা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাবের ডিজি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রমনার বটমূলে পহেলা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ জানিয়েছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে রমনার বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার টিম নজরদারিতে রয়েছে। নারীদের উত্যক্ত বা যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে ১৮১টি পিকআপ পেট্রোল, ১২১টি মোটরসাইকেল পেট্রোলসহ মোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকের সদস্যরা।

শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

এছাড়া সিসিটিভি মনিটরিং, চেকপোস্ট, ফুট ও মোটরসাইকেল পেট্রল এবং মনিটরিং রুম সক্রিয় থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ