রাউজান প্রবাসী ঐক্য পরিষদ নেতা বাচ্চুর শয্যাপাশে সংগঠনের আমিরাত নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজান প্রবাসী ঐক্য পরিষদ নেতা বাচ্চুর শয্যাপাশে সংগঠনের আমিরাত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই শিল্প নগরী মোসাপ্পাহ শাখার আহ্বায়ক অসুস্থ আজিম উদ্দিন শাহ বাচ্চুর খোঁজ খবর নিলেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই’র) নেতৃবৃন্দ। হৃদরোগে আক্রান্ত আজম উদ্দিন শাহ বাচ্চু চিকিৎসা সম্পন্ন করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। এদিকে শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য গতকাল ১৪ জানুয়ারি (রবিবার) তার বাসায় যান রাউজান প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের আহ্বায়ক বিশিষ্ট সংগঠক নাসিম উদ্দিন চৌধুরী , ইউএই বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এম. এনাম হোসেন, সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ সিরাজুল ইসলাম, আজমান শাখার সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, ইউএই বিএনপি নেতা হাবিবুর রহমান ও মুহাম্মদ মুরাদ প্রমুখ। এ সময় তারা অসুস্থ বাচ্চুর শয্যাপাশে কিছু সময় থাকেন ও চিকিৎসার খোঁজখবর নেন। নেতৃবৃন্দ তার আশু রোগমুক্তি কামনা করেন। আজম উদ্দিন শাহ বাচ্চু পরিচিত পরিজন সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ