রাঙ্গামাটি ও কুষ্টিয়ায় কৃষকদলের নতুন কমিটি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাঙ্গামাটি ও কুষ্টিয়ায় কৃষকদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ

 

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি এবং রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কৃষকদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মো. আরিফুর রহমান সুমনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলামকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে সভাপতি এবং রবিউল হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কমিটি দুটি অনুমোদন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ