রাজধানীতে এলডিপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে এলডিপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তবে তাদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক।

তিনি বিজ্ঞপ্তিতে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভাটারার বাঁশতলায় ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে মিছিল বের করে এলডিপির ঢাকা মহানগর উত্তর শাখা। কিছু দূর গেলে পুলিশি বাধায় মিছিলটি শেষ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটারায় মিছিলের আগে সমাবেশে এলডিপির নেতারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন সরকার ভেঙে খানখান করে দিয়েছে। বাঙালি জাতির সব অর্জন ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ একটা গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সরকার পতনের কোনো বিকল্প নেই।

ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনির নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।

অন্যান্যদের মধ্যে এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, পানু, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, যুববিষয়ক সম্পাদক আমান সোবহান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদ বিন জসিম, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল, মহানগর উত্তর এলডিপির সহ-সভাপতি আলী আকবর শাহ, কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজধানীর হাজারীবাগে গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মন্তাজ খানের নেতৃত্বে মিছিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফএমএ আল মামুনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ