রাজধানীতে গণপরিবহন কম, দূরপাল্লার বাস বন্ধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে গণপরিবহন কম, দূরপাল্লার বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। আজ বুধবার ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয় দলগুলোর পক্ষ থেকে। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

বুধবার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অন্য দিনের তুলনায় কম চলতে দেখা গেছে।
সকাল সাড়ে ৮ টার দিকে নিউ মার্কেট, কাঁটাবন মোড় ও পৌনে ৯টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁও মোড়, ফার্মগেট, আগারগাঁও, শ্যামলী, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় গণপরিবহন খুব কম চলাচল করতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা চলাচল করছে সড়কে। অন্যদিকে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। এদিকে দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ