রাজধানীতে ট্রাফিক বিভাগের ১ কোটি টাকার বেশি জরিমানা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ট্রাফিক বিভাগের ১ কোটি টাকার বেশি জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সড়কে আইন ভাঙ্গার কারণে মোট ২৯৫৭ টি মামলাও করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, দুই দিনে অভিযানের সময় ১২১ টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ও শুক্রবার (২৫ অক্টোবর) এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ