রাজধানীতে সন্ধ্যার পর বৃষ্টির আভাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে সন্ধ্যার পর বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

 

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজধানীতে বাতাস বইতে শুরু করেছে। যদিও সন্ধ্যার পরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। ‘যদিও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই’, বলেছেন তিনি।

রবিবার কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঢাকায় দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের মূলভাগ এরইমধ্যে উপকূলে উঠেছে। এর প্রভাবেই রাজধানীতে বাতাস শুরু হয়েছে।’এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘ঢাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে, মোখার মূলভাগ উপকূল অতিক্রম করার পরই বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৬টার পর রাজধানীতে বৃষ্টি শুরু হবে। যদিও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সারা রাতই বৃষ্টি হবে, তবে তা থেমে থেমে হওয়ার সম্ভাবনাই বেশি।’

এদিকে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‌মোখা বাংলাদেশ অতিক্রমের পর আগামীকাল সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ