রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

 

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে।

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

ইতোমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আবারও বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ