রাজধানীর বনানী থেকে প্রধানমন্ত্রীর পরিবারের ভুয়া প্রটোকল অফিসার আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বনানী থেকে প্রধানমন্ত্রীর পরিবারের ভুয়া প্রটোকল অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব এর যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে সোমবার (৭ নভেম্বর) হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ (৩৪) এবং ইমরান মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান।

তিনি এসময় বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করেছেন তাওহীদ। আর এই কাজে তাকে সহযোগিতা করতেন ইমরান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ