রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

 

রাজধানীর বাড্ডা থেকে বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করে ডিএনসি দক্ষিণের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন জানান, গ্রেফতাররা হলেন- আজাহারুল ইসলাম মোল্লা, মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী, পিরস চিসিম।

তিনি বলেন, ‘শুক্রবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে বাড্ডা এলাকার সান ভ্যালি স্বদেশ প্রোপার্টিজ আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত এক ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়।’

‘এ সময়, অভিযানে সাত বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, আট বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ার এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। আর ঘটনাস্থল থেকে এই চারজনকে গ্রেফতার করে ডিএনসি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ