রাজধানীর বাড্ডা থেকে ৬৫ হাতবোমাসহ আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বাড্ডা থেকে ৬৫ হাতবোমাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ মে) রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয়।

অভিযানের আগে লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছিলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ