রাজনীতিতে আমার কেবল শুরু: চমক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনীতিতে আমার কেবল শুরু: চমক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু চাইলেই কি আর সব হয়। মনোনয়ন জোটেনি, কিন্তু বঞ্চিত হওয়ায় আক্ষেপ নেই তার। জানালেন, দেশের জন্যই কাজ চালিয়ে যেতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক।

চমক বলেন, “আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশবার ট্রাই করবো। এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হলো এমপি প্রার্থী হয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।”

তবে শুধু নেতিবাচক কমেন্টই নয়, ইতিবাচক মন্তব্য, সমবেদনা ও অভিনন্দনও পেয়েছেন। তাতেই উৎসাহিত হয়ে চমক মন্তব্য করেছেন- “খেলা তো মাত্র শুরু হলো। সামনে জাতীয় নির্বাচন করবো।”

জুলাই গণ-আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন চমক। রাজনীতিতে সক্রিয় অবস্থান জানাবেন কেউ ভাবেনি আগে। প্রার্থী হয়ে তাই চমক যেন চমক হয়েই ধরা দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেও হয়েছেন ভাইরাল। তবে, নিজের রাজনৈতিক পথচলাকে কেবল সূচনা হিসেবে দেখছেন তিনি।

“আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

অভিনয়ের পাশাপাশি চমক নিয়মিতই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে কনটেন্ট তৈরি করছেন, যা প্রশংসিত হয়েছে ইতোমধ্যে। নিজের পথচলার ভবিষ্যৎ অঙ্গীকারেও সে কথাই জানালেন। পাশাপাশি তার জেলায় মনোনয়নপ্রাপ্ত ফরিদা ইয়াসমিনকেও অভিনন্দন জানিয়েছেন।

“আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই”- যোগ করেন চমক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ