রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, প্রত্যাশা সারজিসের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি
‘দেশর অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে’ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সারজিস আলম বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। হাসনাতের বক্তব্য বা লাইনগুলোর সঙ্গে তার কোনো দ্বিমত নেই। তবে পারসেপনের দিক থেকে দ্বিমত ছিল।
তিনি বলেন, নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া এ বিষয়গুলোতে কোনো দ্বিমত নেই। পার্টির পক্ষ থেকে যা বলা হয়েছে ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত। এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়।
এনসিপির এই বলেন, আমরা আশা করব, বাংলাদেশ সেনবাহিনীর যে রেসপেক্টট জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসাবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে তাদের হস্তক্ষেপ কখনেই প্রত্যাশা করবো না। বরং প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি যে দায়বদ্ধতা ও কাজ সেটা তারা পালন করে যাবে সেটা আমাদের প্রত্যাশা।
গুজবকে ব্যাধি উল্লেখ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।
জনতার আওয়াজ/আ আ