রাজনৈতিক চর্চার পাশাপাশি জ্ঞানার্জন করতে হবে : আফরোজা খান রিতা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক চর্চার পাশাপাশি জ্ঞানার্জন করতে হবে : আফরোজা খান রিতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান চান, রাজনৈতিক চর্চার পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের জ্ঞানার্জন করুন। এ জন্য বেশি বেশি বই পড়তে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে হরিরামপুরের উপজেলার লেছড়াগঞ্জ বাজারে বিএনপির উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিতা আরও বলেন, আমার ভালো লেগেছে, এখানে একটা লাইব্রেরি করা হয়েছে। এখানে রাজনৈতিক চর্চার পাশাপাশি যেন দলীয় নেতাকর্মীরা জ্ঞান অর্জন করতে পারে। অবসরে বই পড়ে সময় কাটাতে পারে। এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের দলীয় নেতাকর্মীদের এগুলো মাথায় রেখে কাজ করতে হবে।

জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হান্নান মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতেন মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি হাজি ওবায়দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম জহুরুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হিপু, মো. নাসির উদ্দীন, আলমাস হোসেন, মাসুম শিকদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ