রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নির্বাচন সংকটে পড়বে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নির্বাচন সংকটে পড়বে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা একটা সংকটে আছি, তাতে সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক কোনো ঐক্য দেখতে পাচ্ছি না। এটা খুব প্রয়োজন। যদি ঐক্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা চাই না, নির্বাচনের পূর্বে বা নির্বাচনের সময়ে কোনো রাজনৈতিক সংকট তৈরি হোক।

হাবিবুল আউয়াল বলেন,আগামী ভোটার দিবসগুলোতে সকল অংশীজনদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে চাই। আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলব না। আমি আমাদের সহকর্মীদের বলব, ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে। এ জিনিসটা (ভোটার দিবস) নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্প্রসারন করা প্রয়োজন।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি ডিজি, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ