রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন আইনমন্ত্রী: কায়সার কামাল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন আইনমন্ত্রী: কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ংকর তামাশা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলেই নির্বাহী আদেশে তাকে মুক্তি দিতে পারে।’

রোববার (১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বাতিল করে দিয়েছে আইন মন্ত্রণালয়। তারা জানিয়েছে, বিদেশ যেতে হলে আগে তাকে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে।

এরপরই এসব কথা বলেন কায়সার কামাল। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, নির্বাহী কর্তৃপক্ষ চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া যাবে। তাকে বিদেশে নেয়া যাবে এবং সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, আইনমন্ত্রী পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন– যদি খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়, তাহলে সুবিবেচনা করা হবে। তার এই পাবলিক স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার ভাই গত ২৫ সেপ্টেম্বর আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল আমরা আজকের এ সিদ্ধান্তের মধ্যে দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি এক বার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনো উপায় নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ