রাজশাহীতে সংঘর্ষে আহত বিএনপিকর্মীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে সংঘর্ষে আহত বিএনপিকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি
‎রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ‎নিহত মকবুল হোসেন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

‎সোমবার বিকেলে বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মকবুলের স্বজনরা জানান, ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

‎ঘটনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন যৌথ বিবৃতিতে জানান, এ হামলার ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ দলীয় পরিচয়ে জড়িত থাকলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, মকবুল হোসেনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ