রাজশাহীর গণসমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীর গণসমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

 

সমাবেশে যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২, সন্ধ্যায়, রাজশাহী পৌঁছেই, তিনি শহরের মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে আসেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শত বাধা উপেক্ষা করে এই শীতের মাঝে কষ্ট করে এই জালিমশাহী সরকারের পতন ঘটাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এরজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজ আপনারা এত বাধা উপেক্ষা করে, সরকারের রক্তচক্ষু উপেক্ষা এবং দেশের গণতন্ত্র মুক্ত করতে যেভাবে একজোট হয়েছেন তা আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করতে ভুমিকা রাখবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম, চন্দন রহমান, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ